
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শীতে কাছে পিঠে ভমণ মানে সুন্দরবন।আর সেখানে জল- জঙ্গলে বাঘ দেখতে পাওয়া এক দূলর্ভ ব্যাপার।তবে মাঝে মধ্যে নদী চড়ে রোদ পোহাতে দেখা যায় কুমিরও।তবে এবার একদল পর্যটকদের জন্য বাড়তি পাওনা হয়েছিল,রায়দীঘির বোলের বাজারের সেতু থেকেই সুন্দরবনের এক বড়সর কুমির নদীর জলে দেখতে পেল। ঘটনাটি ঘটেছে মৃদাঙ্গ ভাঙ্গা নদীর উপরের বোলেরবাজার সেতু থেকে। সুন্দরবনে ভ্রমণের উদ্যেশে যাওয়ার পথে ব্রিজের উপর থেকেই এই কুমিরটি ভাসতে দেখতে পাওয়ায়, অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করছেন।

জানা গেছে,সম্প্রতি ওই সেতু সংলগ্ন এলাকার লোকালয়ে কুমির ঢুকে পড়ে ছিল।স্থানীয় মানুষজন কিছুটা আতঙ্কিত ছিলেন। আর এবার আবার নদীতে কুমিরটিকে ভাসতে দেখায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এমনিতেই প্রতিদিন ব্রিজের উপর বেড়াতে আসেন বহু মানুষজন।
তাছাড়া রায়দিঘি থেকে অনেকেই সুন্দরবনে যাওয়ার জন্য পাথরপ্রতিমার ওই ব্রিজ ব্যবহার করেন । ফলে সেই সমস্ত পর্যটকরাও খুশি এই কুমির দেখে। কুমিরটি জলের উপরে এসে ভেসে থাকছে।
হাড় কাঁপানো প্রবল শীতে একটু রোদের আশায় কুমিরটি বাইরে বের হতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন । যদিও কুমিরটি যেন লোকালয়ে না আসে সেটি লক্ষ্য রাখছেন স্থানীয়রাই। জানা গেছে,কুমিরটি খুব একটা এদিক ওদিক যাচ্ছে না। তবে কুমির দেখতে পাওয়ার বিষয়টি ইতিমধ্যে স্থানীয়দের কাছ থেকে জেনেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রায়দীঘি বনদপ্তরের কাছে জানিয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
