
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- চোখের চিকিৎসা করার জন্য বিদেশে যেতে চাই। কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলায় দ্রুত শুনানির আর্জিও জানান তৃণমূল কংগ্রেসের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দ্রুত শুনানি যে আরজি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ফিরিয়ে দিয়েছেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর ফলে তাড়াতাড়ি বিদেশে যেতে পারবেন না ডায়মন্ড হারবারে সাংসদ ।
বিদেশী যাবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন হাইকোর্টে যেতে হলো ।আসলে আগে থেকেই একটি মামলা আছে। বিধানসভা ভোটের প্রচারের সময় উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর সেই মামলার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমুল ভৎসিত হলেও আগামীকাল ৩১ শে জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় কোলকাতা হাইকোর্ট। সেই রক্ষাকবজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক শর্ত মেনে চলতে হবে বলে জানান বিচারপতি। হাইকোর্ট জানায়, ,আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যেতে হলে নিতে হবে অনুমতি। আর সেই শর্তের জন্যই বিদেশেযাওয়ার জন্য হাইকোর্টে যেতে হল ডায়মণ্ডহারবারের সাংসদকে।






