উধাও জাঁকিয়ে শীত,দাপট বাড়ছে কুয়াশার,সরস্বতী পুজোয় কেমন থাকছে আবহাওয়া

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাত ফুরলে সরস্বতী পুজো।তার আগে কেমন থাকছে বাংলার আবহাওয়া। পশ্চিমবঙ্গের আবহাওয়ার দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শীতের প্রভাব কিছুটা  কমলেও সকালে কুয়াশা এখন বিভিন্ন জায়গায় উপস্থিত। দিনের বেলায় রোদ ঝলমলে হয়ে উঠেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের দুই অঞ্চলের শুষ্ক আবহাওয়া বর্তমান ।কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া বুলেটিন অনুযায়ী- আজ বৃহস্পতিবার সারা রাজ্যে শুষ্ক আবহাওয়া প্রধান থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। যা দৃশ্যমানতা  সমান্য কমিয়ে দিতে পারে ২০০ থেকে ৯৯৯ মিটার মধ্যে। দক্ষিণবঙ্গের- কোলকাতা, হাওড়া ,হুগলি, দক্ষিণ ২৪পরগণ,  উত্তর ২৪পরগণা,  নদীয়া, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় রয়েছেন। আজ সকালে  কুয়াশার চাদর থাকলেও দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
কোলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি কাছাকাছি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। ফলে দিনের বেলায় হালকা গরম অনুভূত হবে ।সকাল সন্ধ্যা হালকা ঠান্ডা লাগলেও দুপুরে তুলনা মূলক গরম অনুভূত হবার মত আবহাওয়া থাকবে। পানাগর, বর্ধমান, বাঁকুড়ার মতো জায়গায় রাতের তাপমাত্রা আরো কম থাকতে পারে। ১৩ থেকে ১৪ ডিগ্রি আশেপাশে কিন্তু দিনের বেলায় তা দ্রুত বাড়বে।
উত্তরবঙ্গের পরিস্থিতি একটু ভিন্ন থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ,উত্তর দিনাজপুর এই অঞ্চলের শীতের প্রভাব এখনো বেশি। সকালে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। বিশেষ করে পাহাড়ি এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ১০ থেকে ১৪ ডিগ্রি মধ্যে থাকতে পারে। দিনের সর্বোচ্চ ২২ থেকে ২৫ ডিগ্রি আশেপাশে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়া মাঝারি গতিতে বইছে। যা ঠান্ডার অনুভূতিকে আরো বাড়িয়ে দিচ্ছে। তবে বৃষ্টি বা তুষার পাতের কোন আশঙ্কা নেই।
তবে পাহাড়ি এলাকায় কুয়াশার কারণে সকালে যান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন অর্থাৎ ২৬ শে জানুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার বড় কোন পরিবর্তন নেই। তবে দিনের তাপমাত্রা  ধীরে ধীরে আরো বাড়তে পারে। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝাট প্রভাবে বৃষ্টির তুষারপাত হলেও পশ্চিম বাংলায় তার কোন প্রভাব পড়েনি।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *