
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে লেগে ছিল আগুন। আবার মেলা শেষ হতেই লেগে গেল আগুন । গঙ্গাসাগরে মঙ্গলবার দুপুরের দিকে ৩নম্বর নম্বর স্নান ঘাট এলাকায় একটি অস্থায়ী ছাউনিতে প্রথমে আগুন লাগে। দমকা হাওয়ায় পরপর বেশ কয়েকটি ছাউনিতে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেলা শুরুর আগেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, এদিন দুপুরে হঠাৎ আগুন লাগে মেলার অস্থায়ী ছাউনিতে। কিছুক্ষণের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে।আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের কর্মীরা এসে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন হতাহতের কোন খবর নেই।
ঠিক কিভাবে আগুন লাগল,তা এখনো জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্টশাকিট কিংবা রান্নার গ্যাস থেকে এই আগুন লাগতে পারে। এই ঘটনায় পরএলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।ঘটনা তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ ।
প্রসঙ্গত, মেলা শুরুর আগে ১০ই জানুয়রি ভোর সকালে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হয় গঙ্গাসাগরের একাধিক অস্থায়ী ছাউনি।ঘটনাটি ঘটে ছিল ২নম্বর ঘাটে যাওয়ার রাস্তার ধারে থাকা অস্থায়ী ছাউনি গুলিতে, আগুন লেগে তা ছড়িয়ে পরে আশপাশের ছাউনি গুলিতে।এঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পুলিশ,তথ্য ও সংস্কৃতি দপ্তর,সংবাদমাধ্যম,সেচ্ছাসেবি সংগঠন বজরঙ্গ পরিষদের একটি অস্থায়ী ক্যাম্পও। ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনে জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
