
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আগামী ৪ঠা মে ভোট গণনা।।আর তার আগে গণনা কেন্দ্র গুলির নিরাপত্তা ব্যবস্থা একেবারে সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেদ নিল নির্বাচন কমিশন। এবার শুধু পরিচয় পত্র দেখালেই ঢোকা যাবে না গণনা কেন্দ্রগুলিতে। অবৈধ ব্যক্তিদের যাতায়াত রুখতে এবারে কিউ আর আর কোড(QR) ভিত্তিক ডিজিটাল ফটো আইডেন্টিটি কার্ড ব্যবহার করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২রা মে থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। রাজ্য সহ পাঁচ রাজ্যের ভোট গণনায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম দুটি ধাপের চেকিংয়ের পর একেবারে শেষ ধাপে পরিচয় পত্রের কিউবার কোড(QR) স্ক্যান করার পরেই সব কিছু ঠিক ঠাক থাকলে তবেই ভিতরে ঢোকার অনুমতি পাবেন ভোট কর্মীরা পাশাপাশি এই কিউ আর কোডের(QR) প্রার্থীর এজেন্ট এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও। অনুমোদনহীন অবৈধ প্রবেশ রুখতে এবং গণনায় স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ বলে জানা গেছে। সেই সাথে আরও জানা গেছে, ভবিষ্যতে দেশের সমস্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হবে।
দ্বিতীয় দফার ভোটে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ‘প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমানে রিপোল বা পুনঃনির্বাচন নিয়ে স্কুটিনি চলছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলের প্রার্থী এবং ফিল্ড লেভেল অফিসারও উপস্থিত রয়েছেন।। প্রয়োজনীয় তথ্য প্রমাণ মিললে নির্দিষ্ট বুথ গুলিতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হতে পারে’।
ভোট গণনা কেন্দ্র গুলির প্রস্তুতিতে কোনরকম ফাঁক রাখতে চায়না কমিশন। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে ওয়েব ক্যাস্টিং ক্যামেরা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এমনকি তিনি নিজে কয়েকটি গণনা কেন্দ্রে সশরীরে পরিদর্শন করবে বলে এদিন মুখ্য নির্বচনী আধিকারিক জানিয়েছেন।

ADVT





