
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- চম্পাহাটির বাজি কারখানায় আবারো বাজি তৈরির সময় বিস্ফোরণ এর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা চম্পাহাটি পিয়ালী এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের আর্তচিৎকারে ছুটি আসেন প্রতিবেশীরা। দাউ দাউ করে জ্বলছে বাজি কারখানা। চারপাশে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এরপরই খবর দেয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় বারইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কারখানার ভিতরে কেউ আটকে আছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে সম্ভবত পাঁচ জন কর্মী ছিলেন। বিস্ফোরণের জোরে তারা সকলেই দগ্ধ হয়েছে বলে সূত্রের খবর। তাদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।জানা গেছে আহতদের মধ্যে ৫২ বছর বয়সী পদ্মারানী নস্কর এবং আব্বাস গাজী নামে এক ব্যক্তি রয়েছেন। দুজনের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দের পর বাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলের দিকে সবাই ছুটে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন
এই দুর্ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজি কারখানার বৈধতা নিয়ে আদৌ কারখানা প্রয়োজনীয় লাইসেন্স ছিল কিনা? নাকি সরকারি নিয়ম নীতি কে তোয়াক্কা না করেই সেখানে বাজি তৈরির কাজ চলছিল। তবে এখনই এই বিষয় প্রশাসনের তরফ থেকে কোন তথ্য স্পষ্টভাবে জানানো হয়নি। তদন্ত শুরু হয়েছে।






