রায়দিঘীতে আটক ১০জন বাংলাদেশিকে  লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ

রাজ্য

তপন কুমার দাস,( রায়দিঘী)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-
সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার নগেন্দ্রপুরে একটি বাড়ি থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে গাজীর মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশের প্রাথমিক দাবি, জিজ্ঞাসাবাদে আটক প্রত্যেকেই বাংলাদেশের ফিরোজপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।
পুলিশ সূত্রে , জানা গিয়েছে, দশজনের মধ্যে ২জন শিশু, তিনজন মহিলা, ৫জন পুরুষ। প্রায় এক সপ্তাহ আগে তারা বেঙ্গালুর থেকে পালিয়ে দক্ষিণ২৪পরগণার ডায়মন্ড হারবার মহকুমার রায়দীঘিতে আসেন। রায়দিঘির নগেন্দ্রপুরে তাদের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন ।তবে গোপন সূত্রে এই খবর পুলিশের কাছে গেলে, বুধবার রাতে আচমকাই ওই এলাকায় চারিদিক ঘিরে পুলিশ অভিযান চালায়।  আর ওই আত্মীয়র বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আরো জানা গেছে, ওই ১০ জনের কাছে বাংলাদেশের ন্যাশনাল আই কার্ড রয়েছে। তবে সবদিক তদন্ত করে নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে তাঁরা স্বীকার করেছে তারা বেঙ্গালুরুতে  কাজ করতেন। সেখানে পুলিশের ধরপাকড় শুরু হতেই কোনক্রমে পশ্চিমবঙ্গে পালিয়ে আসেন। প্রায় এক সপ্তাহ ধরে রায়দিঘির ওই আত্মীয়র বাড়িতে লুকিয়ে ছিলেন তারা।

এদিন ধৃত ১০ বাংলাদেশী নাগরিকদের শারীরিক পরীক্ষা করে লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এখান থেকে নির্দিষ্ট সময়ে তাদের বাংলাদেশে পুশব্যাগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *