ভোটে বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল আবগারি দপ্তর

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- ভোটের  মনোনয়ন চলছে। দুই দফায় হবে বিধানসভা ভোট২০২৬।  ২৩ ও ২৯শে এপ্রিল। এদিকে ভোটের দিন এবং গণনার দিন রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান। রাজ্যজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত রাজ্যের আবগারি দপ্তরের।এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৩ ও ২৯শে এপ্রিল। যে সব জেলায় ভোট হবে সেখানে সমস্ত মদের দোকান , বার অর্থাৎ পানশালা বন্ধ থাকবে।পাশাপাশি ৪ঠা মে ভোটের ফল প্রকাশের দিন ও একই নিয়মে বন্ধ থাকবে মদের দোকান ও বার অর্থাৎ পানশালা।
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিষয়ে কমিশনের যে গাইড লাইন রয়েছে তা মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইড লাইনের নিয়ম অনুযায়ী যে সমস্ত জায়গায় ভোট হবে সেখানে ৪৮ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে। এক্ষেত্রে ২৩শে এপ্রিল উত্তরবঙ্গের একাধিক আসন সহ ১৫২ টি আসনে নির্বাচন হবে। জারি করা নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত জেলায় সেই দিন ভোট হবে, সেখানে ২১শে এপ্রিল সন্ধে ৬টা থেকে সমস্ত মদের দোকান, বার অর্থাৎ পানশালা বন্ধ থাকবে। ২৩শে এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। একই ভাবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯শে এপ্রিল কোলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৪২ টি আসনে ভোট হবে। সেই জায়গাগুলিতে ২৭শে এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৯ শে এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত মদের দোকান বার  অর্থাৎ পানশালা। বন্ধ থাকবে। আবার আগামী ৪ঠা মে ভোটের ফল প্রকাশ।ঐদিন সমগ্র রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বার অর্থাৎ পানশালা বন্ধ থাকবে। এছাড়াও কোন বুথে যদি পুনঃনির্বাচনের দরকার পরে তখন সেই জায়গাতেও সংশ্লিষ্ট দিন মদের দোকান বন্ধ থাকবে।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *