সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৌলির

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-  সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৌলির। মৃতের নাম গোবিন্দ গায়েন। বাড়ি সুন্দরবনের মইপিঠ থানা এলাকার কিশোরী মোহনপুর গ্রামে।

                           
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গোবিন্দ গায়েন সহ তিন সঙ্গী। বনদপ্তরের বৈধ পাস নিয়ে সুন্দরবনের পাখিরালয়ের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন।গভীর জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি বাঘ হঠাৎই ঝাপিয়ে পড়ে হামলা চালায় গোবিন্দের উপর।সঙ্গীরা কিছু বোঝার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার দুই সহযোগীরাই এদিন বিকেলে  কুলতলির মইপিঠের ঘাটে নিয়ে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য সুন্দরবনের জঙ্গলে প্রতি বছর মাছ কাঁকড়া ধরতে গিয়ে অথবা মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষজন প্রাণ হারান বাঘের আক্রমনে।যদিও বনদপ্তরের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে তবুও কোন ভাবে বাঘের আক্রমনে মৃত্যু ঠেকানো যাচ্ছেনা।তবু পেশা রুটি রুজির টানে সবকিছু ভূলে আবারও জঙ্গলে যেতে হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষজনকে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *