পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯.৯৩শতাংশ

রাজ্য

মেদিনীপুরের একটি পোলিং বুথের ছবি- সৌজন্যে – কোলকাতা পিআইবি

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণের নজির বিহীন সাড়া মিলেছে ভোটারদের কাছ থেকে। প্রখর রৌদ কে উপেক্ষা করে ভোট দিতে সকাল থেকে হাজির হয়েছেন ভোটদাতারা । রজ্যের প্রথম দফার ভোটে বিকেল পর্যন্ত ভোটদানের হার পৌঁছে ৮৯.৯৩ শতাংশে। যা ইতিমধ্যে আগের একাধিক নির্বাচনের রেকর্ড কে ছাপিয়ে গিয়েছে।।
সবচেয়ে বেশি ভোট পড়েছে সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৯৫.৩৪ শতাংশের। খুব কাছাকাছি রয়েছে ভগবানগোলা সেখানে ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রামে ভোটদানের হাড় ৯০.০৩ শতাংশ এবং বহরমপুরে ৮৯.৬০ শতাংশ। এই পরিসংখ্যানে প্রমাণ করছে যে  রাজ্যে ভোটে অংশগ্রহণ এবার উচ্চমাত্রায় পৌঁছেছে।
    উল্লেখ্য  ভোটের এক ঘণ্টা আগে অর্থাৎ ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটদানের হারকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে এবারের প্রথম দফা।
২০২১ সালের এই ১৫২ আসনে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ । ২০২৪ সালে তা ৭৯.৮শতাংশ।সেই তুলনায় এবার বিকেল পাঁচটার মধ্যে তা প্রায় ৯০ শতাংশে পৌঁছে যাওয়ায় একটি বড় রেকর্ড হিসেবেই ধরা হচ্ছে।
রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে এখন দ্বিতীয়ত দফার  ভোটের দিকে তাকিয়ে। সেক্ষেত্রে যদি এই একই ধারা বজায় থাকে তবে তা সর্বভারতীয় ক্ষেত্রে নতুন নজির করতে পারে পশ্চিমবঙ্গ। এখন পর্যন্ত পদুচেরীর রেকর্ড ভোটদানের নজির। যেখানে সাম্প্রতিক কালে বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৮৯.৯৩শতাংশ।এর আগে আসামে ভোট পড়েছিল ৮৫.৩৮শতাংশ।সেও রেকর্ড করেছিল।সর্বশেষ ২০১১সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.৩৩শতাংশ।

 আগামী ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটপর্বে, আগের সব রেকর্ড ছাপিয়ে সর্বভারতীয় স্তরে গড় ভোটদানে নজির গড়তে পারে কিনা সেটাই এখন দেখার।   

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *