ভোট বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? জেনে নিন বড় আপডেট

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভ্যপসা গরম আর এর মধ্যেই রাত ফুরোলে বৃহস্পতিবার থেকেই শুরু প্রথম দফার বিধানসভার নির্বাচন ২০২৬ ।আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী ভোটের দিনও মিলবে না স্বস্তি।  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর অবস্থার জন্য  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে,হলুদ সতর্কতা। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভোটে দিতে গিয়ে ঝড় বৃষ্টির মুখে পড়তে পারে সাধারণ মানুষকে।
আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের ১৬ টি জেলায় ভোট গ্রহণ হবে।উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভোট হবে প্রথম দফায়। আওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের ৬ জেলায়- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের তীব্র গরম ও ভ্যপসা আবহাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। পূর্ব ও উপকূলীয় জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। সঙ্গে আপেক্ষিক আদ্রতা ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।ফলে অস্বস্তি আরো বাড়বে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, গরম পাশাপাশি হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হবে।ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে ঝড়ও বৃষ্টির পরিমাণ বাড়বে ওই দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টি ও দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কোলকাতা সহ  সমগ্র দক্ষিণবঙ্গে কালবৈশাখীর  আভাস রয়েছে।। তবে এই বৃষ্টিতে গরম খুব এক কমবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।সেই সঙ্গে আগামী সাত দিন তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড়। আটটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ।আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *