মোদীর দপ্তরের কর্মী পরিচয় দিয়ে নবান্নে মন্ত্রীর সঙ্গে বৈঠক ! দিল্লী থেকে গ্রেপ্তার রহস্যময়ী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের  প্রশাসনিক সদর দপ্তর নবান্নে, প্রধানমন্ত্রী কার্যালয়ের পিএমও আধিকারিকের পরিচয় দিয়ে প্রবেশ  করা এবং পূর্তদপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দারের সঙ্গে বৈঠক করার অভিযোগে আকাঙ্ক্ষার বিদ্যার্থী  নামে এক রহস্যময়ী মহিলাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ।
জানা গেছে, গত ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ বুধবার, ড: আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের ওই মহিলা ইমেইল মাধ্যমে আগে থেকেই সাক্ষাতের সময় নিয়ে নবান্নে আসেন ।তিনি নিজেকে পি এম ও এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলে দাবি করে রাজ্যের  পূর্তমন্ত্রী ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় কুমার পোদ্দারে দপ্তরে যান।সেখানে বিভিন্ন প্রশাসনিক তথ্য জানার চেষ্টা করেন। এরপর মন্ত্রী সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরই তাঁর হাফভাব কথাবার্তা অসঙ্গতি লক্ষ্য করে আধিকারিকদের সন্দেহ হয়। মন্ত্রী তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে জানতে পারেন যে এই নামের কোন কর্মকর্তা সেখানে নেই। সন্দেহ টের পেয়েই ওই মহিলা নবান্ন থেকে দ্রুত গা ঢাকা দেন। পরে কোলকাতা বিমানবন্দর থেকে বিমানে চড়ে সোজা দিল্লি পালিয়ে যান।
এরপর রাজ্যের পূর্ত দপ্তরের পক্ষ থেকে হাওড়া শিবপুর থানায় প্রতারণা ও জ্বালিয়াতি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই  দ্রুত তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ। পরে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল দ্রুত দিল্লি পৌঁছায়। এবংবৃহস্পতিবার  স্থানীয় প্রশাসনের সহায়তায় সেন্ট্রাল দিল্লির আনন্দ পরবর্তী এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। তিনি ঠিক কি উদ্দেশ্যে নবান্ন থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন, তা জানতেই পুলিশ তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যেএনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

 ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *