
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। রবিবার রাতে এই শুট আউট এর ঘটনাটি ঘটেছে দক্ষিণ২৪পরগণার সুন্দরবনের গোসাবায়। ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। গুলিবিদ্ধ আহত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন (৩৫)। এই ঘটনার পরেই রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। উত্তেজনা থাকায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গুলিবিদ্ধ তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন রবিবার রাতের কাজ সেরে গোসাবার শম্ভু নগর এলাকায় তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় বেশ কয়েকজন তৃণমূলকর্মী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন তিনি। শব্দ পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দিব্যেন্দুর পিঠে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতাল থেকে গভীর রাতেই তাঁকে কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির বিরুদ্ধে দিব্যেন্দুকে খুনের চেষ্ঠার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদি ও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতার জেরে কি এ ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়গুলি খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT


ADVT


