রাজ্যের সব জায়গায় একটা, শুধু ভাঙড়ের সব বুথে থাকছে দুটি ইভিএম

রাজ্য

প্রতীকী ছবি-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সমগ্র রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে দ্বিতীয় দফার পোস্টাল ভোট গ্রহন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তবে এবার বিধানসভা নির্বাচনে ব্যতিক্রমে নজির গড়ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি বুথে ব্যবহার করা হবে দুটি  ইভিএম। কিন্তু কেন? ভাঙ্গড়ে মোট প্রার্থীর সংখ্যা ১৯জন সেক্ষেত্রে  ইভিএমে ধারণ ক্ষমতার বাইরে।
মূলত একটি ইভিএম মেশিনে সর্বোচ্চ ১৬ জন প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যায়। কিন্তু ভাঙ্গড়ে প্রার্থীর সংখ্যা সেই সীমানা ছাড়িয়ে গেছে, ফলে কার্যত বাধ্য হয়েই এই দুটি ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এ বিষয়ে আরো জানা গেছে, দুটি ইভিএমের ফলে ভোটারদের যাতে কোন অসুবিধা না হয়, সেজন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । ইতিমধ্যে তা বাস্তবায়িত করতে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।

 প্রতিটি বুথে ভোট গ্রহন কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে দুটি ইভিএম ব্যবহারের সময় কোন ধরনের বিভ্রান্তি না হয়। সেই সাথে ভোটারদের সচেতন করতে প্রচার চালানো হবে বলেও জানা গিয়েছে। আরও জানা গেছে, রাজ্যের কোন বিধানসভা কেন্দ্রে এমন পরিস্থিতি তৈরি হয়নি। যার ফলে ভাঙড় এবার ব্যতিক্রমী হিসেবে উঠে আসছে নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচুর প্রার্থী সংখ্যা আর এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা কে ক্রমশ জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তুলেছে। 

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *