গঙ্গাসাগর মেলা শেষে ঝাঁটা হাতে সাফাই অভিযানে স্কুল পড়ুয়ারা

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকারি ভাবে গত কাল শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৬।

আর মকর সংক্রান্তির পুণ্যলগ্নে কপিলমুনির আশ্রমেঢ লক্ষ লক্ষ মানুষের সমাগম আর ভক্তি-শ্রদ্ধার ঢল এখন স্তিমিত। মেলা পর্ব মিটতেই খুলে ফেলা হচ্ছে অস্থায়ী ছাউনি। কিন্তু সাগরতটে রয়ে গিয়েছে পুণ্যার্থীদের ফেলে দেওয়া টন টন প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার স্তূপ। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মেলা প্রাঙ্গণকে পুনরায় প্লাস্টিক মুক্ত করে তুলতে কোমর বেঁধে সাফাই অভিযানে নামল একঝাঁক স্কুল পড়ুয়া।
​এদিন সমুদ্র সৈকত এবং কপিলমুনির আশ্রম চত্বরে বিশেষ এই সাফাই অভিযানের আয়োজন করা হয়েছিল। এক সেচ্ছাসেবি সংস্থা এবং এসবিআই ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচিটি গ্রহণ করা হয়। মেলা শেষের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা পরিষ্কারে ছোট ছোট পড়ুয়াদের হাতে গ্লাভস এবং বস্তা নিয়ে বালির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও অবশিষ্ট পর্যটকরাও উৎসাহিত হন।
​সাফাই অভিযানে এদিন উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাবিনা বিবি ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “মেলা শেষে এই বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করা বড় চ্যালেঞ্জ। ছোটদের এই সক্রিয়তা আমাদের মুগ্ধ করেছে।” তিনি সকলকে পরিবেশ সচেতন হওয়ার বার্তাও দেন।
​উল্লেখ্য, ওই সেচ্ছাসেবি সংস্থা এবং এসবিআই ব্যাংক কেবল এই সাফাই অভিযানই নয়, সারা বছর জুড়েই ‘অরণ্য প্রকল্প’ সহ নানা ধরনের সমাজমূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকে। গঙ্গাসাগর মেলার শেষে তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় প্রশাসন  থেকে সাধারণ মানুষের নজর কেড়েছে। পড়ুয়াদের এই অংশগ্রহণ প্রমাণ করে দিল যে, আগামীর প্রজন্ম পরিবেশ রক্ষায় কতটা দায়বদ্ধ। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *