
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-সুন্দরবনে বেড়াতে এসে মাতলা নদীর জলে তলিয়ে গেলেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার সুন্দরবনের কুলতলি এলাকায়। জানা গেছে, গড়িয়া থেকে একদল পর্যটক সুন্দরবন বেড়াতে এসেছিলেন। তাদের সঙ্গে সুমন পাল নামের এক যুবক। শনিবার রাতে নৌকো থেকে মাতলা নদীতে পা পিছলে পড়ে যায় সুমন। আজ রবিবার দুপুর পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬ই জানুয়ারি শুক্রবার গড়িয়া থেকে ২২জনের একটি পর্যটকে দল সুন্দরবন এ বেড়াতে আসেন। আশপাশে ঘুরিয়ে দেখার জন্য স্থানীয় মাঝি নাম শুভেন্দু সরকার। তাঁর নৌকো ভাড়া নেন ওই পর্যটক দলটি।জানা গেছে, নৌকা করে কৈখালীতে ঘুরতে চান তাঁরা। পরের দিন তাদের বাঘ দেখতে যাওয়ার কথা ছিল। আর সেই কারণেই তারা নৌকোতেই রাত কাটায়। সংবাদমাধ্যম কে ওই মাঝে জানিয়েছেন, শনিবার রাতে মাতলা নদীতে, নৌকায় রাত কাটানোর সময় খাবার নিয়ে যেতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল। সঙ্গে সঙ্গেই তার খোঁজে নদীতে তল্লাশি শুরু হলেও সুমন কে খুঁজে পাওয়া যায়নি।রবিবার সকালেই ওই যুবকের সঙ্গীরা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়। তবে এখনো পর্যন্ত তার কোন হদিশ পাওয়া যাইনি।
জানা গেছে, অভিযোগ দেওয়ার পরে পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
