
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতা দক্ষিণ শহরতলী বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রীটের একটি ফ্ল্যাটে কুপিয়ে খুন করা হয়, দূরদর্শন- আকাশবাণীর সঙ্গীত শিল্পীকে।মৃতের নাম অনিতা ঘোষ। ওই মহিলার গলা কেটে খুন করা হয়েছে বলে অনুমান। দেহে মিলেছে একাধিক কোপের চিহ্ন। এই ঘটনায় ইতিমধ্যে আয়া সঞ্জু সরকার( ৩৪) তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ,আয়া সঞ্জু সরকার দু’বছর আগে অনিতা দেবীর ফ্লাটে কাজ করতেন। বেশ কয়েকদিন কাজ করে ছেড়ে দেয়। আর সেই টাকা নিতে সোমবার ওই বাড়িতে গিয়েছিল সঞ্জু সরকার। সে সময় টাকা দিতে অস্বীকার করেন অনিতা দেবী। আর এ নিয়েই দুজনের মধ্যে চলে তর্ক বিতর্ক। সে সময় সঞ্জু সরকার সঙ্গে করে নিয়ে যাওয়া ছুটি দিয়ে ওই সংগীতশিল্পীকে আঘাত করে।সঙ্গে রাখা ছুরি দিয়ে গলার নলিও কেটে দেয়। পাশাপাশি দিয়ে থাকা গয়না এবং বাড়িতে থাকার টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে ওই আয়াকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে যায়। সোমবার রাতেই তদন্তকারীদের ম্যারাথন জেরায় কার্যত ভেঙে পরেন ওই অভিযুক্ত আয়া।সেসময় খুনের কথা স্বীকার করেছে বলে দাবি ।পরে রাতেই পুলিশ ওই সঙ্গীত শিল্পী খুনের ঘটনায় আয়া কে গ্রেফতার করে।আজ মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হবে। যে ছুরি দিয়ে সংগীত শিল্পী অনিতা ঘোষ কে খুন করা হয়েছে সেটিকে পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।আরও জানা গেছে,বেহালর ওই ফ্ল্যাটে থাকতেন ওই বৃদ্ধ দম্পতি। মৃত এই মহিলার স্বামী অরূপ ঘোষ দূরদর্শনের গ্রেজেটেড অফিসার ছিলেন,বর্তমানে অবসর প্রাপ্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী তিনি।এদিন বাড়ির রাধুনী রক্তাক্ত অবস্থায় অনিতা ঘোষের দেহটি দেখতে পান। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রীট প্রিয়দর্শনী অ্যাপার্টমেন্টের বি ব্লক এ রক্তাক্ত অবস্থায় অনিতা ঘোষের দেহ দেখা যায়। মৃতা স্বামী নড়াচড়া করতে পারেন না। এমনকি কথাও বলতে পারেন না। স্থানীয় কাউন্সিলর সংবাদ মাধ্যম জানান,বৃদ্ধ দম্পতি বেহালার ওই ফ্ল্যাটে থাকতেন। স্বামী দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। তাদের রান্না করার আয়া রয়েছে। স্থানীয় কাউন্সিলর্ আরও জানিয়েছেন, আয়া রাঁধুনি তিনজনকে আটক করেছে পুলিশ। পরে পর্ণশ্রী থানার পুলিশ এই খুনের ঘটনার আয়া সঞ্জু সরকারকে গ্রেপ্তার করে। দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
