কুলতলিতে নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন,গ্রেপ্তার ৮

রাজ্য

প্রতীকী ছবি——

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নাবালিকাকে  বিয়ে করতে এসে পুলিশের হাতে পাকড়াও ৮। ভেস্তে গেল বিয়ের আয়োজন। গত সোমবার রাতের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলীতে। আর এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার জয়নগরের বহডু এলাকার বাসিন্দা আরিফুল মোল্লা (২২) এর সঙ্গে কুলতলি এক নামালিকার বিয়ের আয়োজন হয়েছিল।

শুভ বিবাহের দিনক্ষণও ঠিক হয়েছিল।বিয়ের নির্ধারিত দিনে  বর পক্ষ এবং কন্যা পক্ষের আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিল। এই আনন্দ উৎসব এর মধ্যেই গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায় নাবালিকা বিয়ে হচ্ছে। আর এই খবর পাওয়ার পরই শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক কে সঙ্গে নিয়ে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। বছর ২২এর পাত্র আরিফুল মোল্লা কে গ্রেপ্তারের পাশাপাশি ওই নাবালিকার বাবা জেঠু, পাত্রীর মামা, সব মিলিয়ে মোট ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত পাত্র আরিফুল পুলিশের জেরায় সময় জানায় ,”পাত্রীর বয়স কম। তা তিনি জানতেন না”।
আরো জানা গেছে।ওই নাবালিকাকে থানায় নিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করেন, তাকে জোর করে বিবাহ দিচ্ছিল কিনা। এদিকে আইন কি বুড়ো আঙ্গুল দেখিয়ে নাবালিকা কি বিবাহ দেওয়ার অভিযোগে উভয় পক্ষের ৮জনকে  মঙ্গলবার বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *