শিশু চুরির অভিযোগে গ্রেপ্তার মহিলা, তদন্তে বাসন্তী থানার পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক;-বছর দুয়েকের শিশুকে চুরি করে নিয়ে পালানোর অভিযোগ উঠল এক  মহিলার বিরুদ্ধে।হাতেনাতে ধরে  মারধর এমনকি গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার। ক্যানিং মহকুমার বাসন্তীর থানা এলাকার কাঁঠালবেড়িয়ায় ।এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই মহিলার নাম মানোয়ার গাজী ।তিনি বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানা এলাকার বাসিন্দা।

জানা গেছে,ওই শিশুটিকে চুরি করে পালাচ্ছে বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আর তখনই ওই শিশুটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে কার্যত তাড়া করে ধরে । বাসন্তীর শাহানারা মোল্লা নামে এক মহিলা সংবাদমাধ্যমে অভিযোগ করেন মানোয়ার  তার সন্তানকে চুরি করে পালিয়েছে। ধরা পরলে জিজ্ঞাবাদে ঠিকঠাক উত্তর দিতে না পারায় শিশু চুরির অভিযোগে তাঁকে গাছে বেঁধে বেধরক মারধর করেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।সূত্রের খবর, তদন্তকারীরা ধৃতকে আরও জিজ্ঞাবাদ করতে আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নিতে পারে।  

এবিষয় দক্ষিণ২৪পরগণার জেলা সভাধিপতি নিলীমা মিস্ত্রী বিশাল জানান,’শিশু চুরির ঘটনাটি খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ওই মহিলাকে আটক করে, পরে স্থানীয় বাসিন্দা রাজা গাজী পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।জানা গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে’।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *