ফলতার সেচদপ্তরের অফিস থেকে অপহৃত তৃণমূল নেতা ! ২ দিন পর দেহ মিলল নামখানায়

রাজ্য

ছবিটি- ভাদুরা- হরিদাস অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মন্ডল

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বলরামপুরের সেচ দপ্তরের কর্মী অপহরণ। ঠিক ২দিন পরে দেহ মিললো ১০০ কিলোমিটার দূরে নামখানার পাতিবুনিয়ার নদীর ধারে। মৃত ওই ব্যক্তি নাম বুদ্ধদেব মন্ডল। দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। কেন তাঁকে অপহরণ করা হলো? আবার কেন তাঁকে খুন করা হলো? কেন তাকে ১০০কিলোমিটার দূরে নিয়ে গিয়ে খুন করা হলো? এই বিষয়গুলি ভাবাছে তদন্তকারীদের। এখন পর্যন্ত এই ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ সনাক্তকরনের পর, ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতার বলরামপুরের সেচ দপ্তরের কর্মী ছিলেন বুদ্ধদেব মন্ডল। মূলত তিনি ফলতা বিধানসভার রামনগর থানার বরদা গ্রামের বাসিন্দা ছিলেন। আরও জানা গেছে, বুদ্ধদেববাবু সরকারি কর্মীর পাশাপাশি ছিলেন তৃণমূল নেতা।ভাদুরা- হরিদাস অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন তিনি।

পরিবারের অভিযোগ গত ৮ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ হয়ে যান বুদ্ধদেব মন্ডল। কর্মরত অবস্থাতেই তাকে বেশ কয়েকজন দুষ্কৃতী। অপহরণ করে বলে অভিযোগ । এরপরেই থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। এই ঘটনার প্রথমেই ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।  অপহৃত বুদ্ধদেব মন্ডলের স্ত্রী প্রিয়ঙ্কা মন্ডল ও বুদ্ধদেবের ভাইয়ের সন্দীপ মন্ডল মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান  যেন পুলিশ দ্রুত বুদ্ধদেবকে উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে পরিবারের কাছে খবর আসে দক্ষিণ২৪পরগণার নামখানার পাতিবুনিয়ার নদীর ধারে একটি দেহ উদ্ধার হয়েছে, সেটি বুদ্ধদেব বাবু কিনা তা সনাক্ত করতে তাদের ডাকা হয়। সেখানে গিয়ে দেহটি সনাক্ত করেছেন তাঁর স্ত্রী । কিভাবে সেচ দপ্তরের ওই কর্মী মৃত্যু হল? কেনই বা তাকে অপহরণ করা হল, পরে খুন করা হল। সেই বিষয়গুলি তদন্তকারীদের ভাবাচ্ছে ।এই ঘটনার খবর চাউর হতেই ফলতা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *