
তপনকুমারদাস, (রায়দিঘী)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে ফিসারির জলে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার ছাতুয়ার মোড় । মৃতের নাম নদীরাম রায়(৭০) তাঁর বাড়ি কুমড়ো পাড়ার শঙ্কর ঘেরী এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ছাতুয়ার মোড়ের কাছে একটি ফিসারির কাছে স্থানীয় এক ব্যক্তি জলের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের উপস্থিতে মৃতদেহটি নদীরাম রায়ের বলে শনাক্ত করা হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় নদীরাম রায়ের একটি ফিসারি ছিল। পাশাপাশি তাঁর মৃগী রোগও ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, ফিসারির জলে পড়ে ডুবে গিয়েই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঠিক কীভাবে তিনি ফিসারির জলে পড়লেন, তাও খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা। তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।






