
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়। বুধবার সকালে ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকার বাসন্তী হাইওয়েতে ট্রাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি ম্যাটাডোর সিগনাল ভেঙে ধাক্কা মারে এক মহিলাকে। মৃত ওই মহিলার নাম নাজিরা খাতুন ২৯। জানা গেছে, ওই মহিলা যখন রাস্তা পার হচ্ছিলেন সে সময় ম্যাটাডোর গাড়ি সজরে এসে তাঁকে ধাক্কা মারে ,তখনই রাস্তায় পড়ে যান। তখনই কোলকাতা গামী বাসায় চাকায় ওইমহিলা পিষে যায় বলে অভিযোগ। এই দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়া। উত্তেজিত জনতা বাস এবং ম্যাটাডোর ভাঙচুর চালায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ সূত্রে খবর, এদিন ভাঙরের শাঁক শহর পঞ্চায়েতের ঘুঙড়ি গ্রামের বাসিন্দা নাজিরা খাতুন। বুধবার সকালে বাসন্তী হাইওয়ে পার হচ্ছিলেন। ঠিক তখনই সিগন্যাল ভেঙে দ্রুতগতিতে ছুটে আসে ম্যাটাডোর তার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন নাজিরা খাতুন। তখন কোলকাতাগামী আরও একটি যাত্রীবাহী বাস পিষে দেয় ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ,ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
স্থানীয় সূত্রের খবর নলমুড়ি এলাকার বাসন্তী হাইওয়ে পারাপার হচ্ছেন নাজিরা সেসময় ট্রাফিক সিগন্যাল লাল ছিল বলে অভিযোগ। সেই হিসেবে আইন অনুযায়ী কোন গাড়ি চলার কথা নয়। কিন্তু সেখানে সিগন্যাল না মেনে রীতিমতো ট্রাফিক সিগন্যাল ভেঙ্গে ম্যাটাডোর চলে আসে। আর তার ধাক্কায় ছিটকে পড়েন নাজিরা। এরপরই একটি কোলকাতাগামী বাস তাঁকে পিছিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় উত্তেজিত জনতা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বাস ও ম্যাটাডোরে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ভাঙ্গড় থানার বিশাল পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে দুর্ঘটনার স্থলে স্পিডব্রেকার বসানোর দাবি তুলেছেন অবরোধকারীরা।






