
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোভিড সময়কালে স্বাস্থ্য দপ্তরের সরকারি টেলি চিকিৎসা পরিষেবা চালু করতে কেনা হয়েছিল কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। আর সেই চিকিৎসা সরঞ্জামের একাংশের আর কোন খোঁজই মিলছে না। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে এবার নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য ভবন। রাজ্যের অন্তত ৬৪ টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র থেকে কম্পিউটার সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কার্যত ও উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।
আর এই ঘটনার তদন্তে নেমে রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্থানীয় থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে যে আধিকারিকরা বা স্বাস্থ্য কর্মীদের উপর সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
কোভিডের সময় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের যোগাযোগ স্থাপন করতে চালু হয়েছিল ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামের টেলি চিকিৎসা প্রকল্প। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যাতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে বসেই মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পান। আর সে সময় পরিষেবা চালু করতে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় অনুদানের অর্থে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয়েছিল বিপুল সংখ্যক কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ। সেই সাথে কেনা হয়েছিল বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম।
স্বাস্থ্য দপ্তরের পরিদর্শন ও রিপোর্টে দেখা গেছে, বহু জায়গায় সেই সরঞ্জাম সম্পূর্ণ বা আংশিক হদিস নেই। কোথাও কম্পিউটারের পর্দা রয়েছে কিন্তু বিদ্যুৎ সহায়ক যন্ত্র নেই। কোথাও বিদ্যুৎ যন্ত্র থাকলেও তার ভিতরে ব্যাটারি বা বিদ্যুৎ সহায়ক যন্ত্র নেই।আবার কোথাও বিদ্যুৎ সহায়ক যন্ত্র থাকলেও তার ভিতরে ব্যাটারি বা বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আবার কোন কোন স্বাস্থ্য কেন্দ্রের কম্পিউটারের পর্দাই পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে নিখোঁজ সরঞ্জামের আর্থিক মূল্য কয়েক কোটি টাকা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনা ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। আরো জানা গেছে, সরঞ্জাম গুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে সব জায়গায় সমান ছিল না। কোথাও কোথাও দায়িত্বে ছিলেন চিকিৎসক কোথাও কোথাও ব্লক স্বাস্থ্য আধিকারিক ।আবার কোথাও কমিউনিটি স্বাস্থ্য আধিকারিক আবার কোথাও নার্স ।স্বাস্থ্য ভবনের নির্দেশে অনুযায়ী যে কেন্দ্রে যে ব্যক্তি বা আধিকারিক সরঞ্জাম গুলি দেখবারের দায়িত্ব ছিলেন। সরঞ্জাম খোঁজ না পাওয়ায় এবার তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে নিখোঁজ সরঞ্জামের মূল্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বেতন থেকে কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

ADVT

ADVT


ADVT

