কড়া নজরদারিতে নির্বিঘ্নে শেষ গঙ্গাসাগরের পুণ্যস্নান, ডুব দিলেন ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী

রাজ্য

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আজ শাহি স্নানের মধ্য দিয়ে শেষ হতে চলেছে  চলতি বছরের গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার   সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানান, পুণ্য স্নানের সময়সীমা ১টা১৯  মিনিটে পুণ্যকালের পরিসমাপ্তি হয়েছে । সুশৃঙ্খার ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিলমুনির আশ্রমে পূজা অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন। এখনো তীর্থ যাত্রীরা আসছেন।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমুহূর্তে নজরদারি ও নির্দেশ মতো বিভিন্ন দপ্তরের মন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সক্রিয়ভাবে কাজ করেছেন। সেজন্য গঙ্গাসাগর স্নান অতি সুশৃঙ্খলা ও নিরাপদে শেষ করা সম্ভব হয়েছে। মেলায় এসে অসুস্থ হয়ে মোট ২জন তীর্থযাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটনা ঘটেছে। তাঁরা হলেন-  ১৪/ ১/ ২০২৬তারিখে  ৫১ বছর বয়সের মিঠু মন্ডল, তিনি আসামের বাসিন্দা। অপরজন আজ অর্থাৎ ১৫ /১/২০২৬  মৃত্যুঞ্জয় কুমার সিং (৬১) তিনি বিহারের বাসিন্দা। এছাড়াও এখন পর্যন্ত ৫ জন অসুস্থ তীর্থযাত্রীকে এবার এয়ারলিফটের মাধ্যমে জরুরী ভিত্তিতে কোলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও সাগর সঙ্গমে পুণ্য স্নানের স্মৃতি অক্ষয় করে রাখতে প্রশাসনের এক অনন্য প্রয়াস ছিল বন্ধন ফটো বুথ,যার মাধ্যমে প্রায় ১১ লক্ষ তীর্থযাত্রী সম্পূর্ণ বিনা মূল্যে প্রশাসনের শুভেচ্ছা বার্তা ও নিজের ছবি সম্বলিত শাংসাপত্র পেয়েছেন। এখনো পর্যন্ত ৪৫৬ টি পকেটমারীর ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪৩৮ টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও ৮৯৫ জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত ৬৬৩২ জন তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তাৎপরতায় ৬২৭ জনকে তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে।
ভিন রাজ্যের মানুষজনও এখানে এসে সন্তুষ্ট বলে জানিয়েছেন -মন্ত্রী অরূপ বিশ্বাস। সেইসাথে তিনি জানান, আগামীকাল  শুক্রবার থেকেই শুরু হবে গঙ্গাসাগর সাফাই অভিযানের  মধ্য দিয়ে পরিষ্কার করা হবে তটভূমি   ।যার নাম রাখা হয়েছে ‘শুদ্ধিকরণ প্রতিবার, গঙ্গাসাগরের অঙ্গীকার’।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, দমকল মন্ত্রী সুজিত বোস। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। দক্ষিণ ২৪পরণা জেলা পরিষদের সহ সভাধিপতি এবং গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সীমন্ত মালি, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুন্দরবন বিষয়ক বিভাগ অত্রি ভট্টাচার্য। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *