
বাংলার চাণক্য নিউজ ডেস্ক: – আর মাত্র কয়েক ঘন্টা,রাত ফুরোলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন২০২৬এর ভোট গণনা। আর সেই প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তালিকাও কমিশন প্রকাশ করেছে। সোমবার রাজ্যের ২৯৩ টি আসনে। কেবলমাত্র দক্ষিণ২৪পরগণার ফলতা বাদে ভোট গণনা অনুষ্ঠিত হবে। যদি কমিশনের প্রকাশিত তালিকায় ২৯৪ আসন উল্লেখ রয়েছে।তালিকা অনুযায়ী রাজ্যের বিভিন্ন কেন্দ্রের ৪৩২জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।
জেলা অনুযায়ী গণনা পর্যবেক্ষক নিয়োগে সবচেয়ে বেশী উত্তর২৪পরগণা।এখানে ৩৩আসনের জন্য ৪৯জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত।এরপর রয়েছে,দক্ষিণ২৪পরগণা এখানে ৩১টি আসনের জন্য ৪৫জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত রয়েছেন। অন্যদিকে কোলকাতা উত্তর দক্ষিণ মিলিয়ে ১১ টি আসনের জন্য ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।এর মধ্যে সব থেকে কম পর্যবেক্ষক নিয়োগ হয়েছেন আলিপুরদুয়ার জেলায়। এখানে ৫টি আসনের জন্য ৬ জন পর্যবেক্ষক ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনা পর্যবেক্ষকদের প্রধান কাজ ভোট গণনার পুরো প্রক্রিয়া সহায়তা করা এবং তা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তার উপর নজর রাখা ।সেই সাথে গণনা কেন্দ্র গুলির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পৃথকভাবে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে এই অতিরিক্ত পর্যবেক্ষকরা মূল পর্যবেক্ষকে সহায়তা করবেন। প্রতিটি গণনা কেন্দ্রের জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।আগামীকাল সব মিলিয়ে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষণ দায়িত্বে থাকবেন। এবার আসা যাক তাদের কাজ কি হবে? মুলত গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তা বজায় রাখা তাদের কাজ। এ ক্ষেত্রে কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পুলিশ পর্যবেক্ষক কোন ভাবেই গণনা কক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সে ক্ষেত্রে অন্যান্য নির্বাচন কর্মীদের সঙ্গে সমন্বয়ে রেখে তারা দায়িত্ব পালন করবেন।

ADVT





