ফলতার ভোট বাতিল,২১শে মে ফের নির্বাচনের নির্দেশ  কমিশনের  

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতা  বিধানসভার ভোট গ্রহণ কেন্দ্রে একাধিক অভিযোগ উঠতেই নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করল। সেই সঙ্গে কমিশনের নির্দেশ অনুযায়ী ওই কেন্দ্রের সবকটি বুথের ভোট নতুন করে নেওয়া হবে ২১শে মে । রাজ্যে ৪ঠা মে  অন্যান্য ২৯৩ টা বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হলেও কেবল মাত্র ফলতা কেন্দ্র বাদ থাকবে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার  ভোটের সময় ফলতার একাধিক বুথে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। মোট ২৮৫ টি বুথে, সহায়ক বুথ সহ সকল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে ভোট নেওয়া হবে। পাশাপাশি ২৪ শে মে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হবে।
দ্বিতীয় দফা ভোটের দিন ইভিএম এ কাচুপির  অভিযোগ ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের কাছে পুননির্বাচনের দাবি জানানো হয়। অভিযোগ ছিল একাধিক বুথে নজরদারি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল এবং নেটওয়ার্কের সমস্যার কারণে নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত তথ্য পৌঁছায়নি ।এমন কিছু জায়গায় ইভিএম মেশিন টেপ দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছিল।
সুত্রের খবর, দুপুর ১ টা পর্যন্ত সেই টেপ সরিয়ে দেওয়া হলেও তার আগে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। এরপরে পুরো ভোট প্রক্রিয়া  নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।  নির্বাচন কমিশন খতিয়ে দেখতে ফলতায় বিশেষ পর্যবেক্ষক পাঠিয়ে সমস্ত বিষয়ে খতিয়ে দেখার পর শেষমেষ  কমিশন কঠোর সিদ্ধান্ত নেয়।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের মোট১৫টি  বুথে ভোট গণনার দুদিন আগে  পুনরায় ভোট নেওয়া হয়।  ফলতার অভিযোগ  অনেক বেশি ফলে সম্পূর্ণ কেন্দ্রটাই আবার নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *