
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত আব্দাল পুর গ্রামে। মৃত ওই ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। ঘটনার খবর চাউর হতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত দশম শ্রেনীর ছাত্রী অঙ্কিতা কয়েল প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল অঙ্কিতা। রাত সাড়ে আটটার পর প্রচন্ড বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়। সে সময় সাইকেল চালিয়ে বাড়ি ছিল। আব্দালপুর গ্রামের রাস্তার ধারে বড় গাছের তলায় দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে, সরাসরি তার গায়ের উপরে। গাছ চাপা পড়ে দীর্ঘক্ষণ পড়ে থাকার পরও পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রীর অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পরেই পারুলিয়া কোস্টাল থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ডহারবার হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।

ADVT





