পুণ্যতীর্থ সাগরসঙ্গমে ঝাড়ু হাতে মন্ত্রীরা

রাজ্য

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ঝাড়ু দিয়ে সাগর সাফাই করার পর শেষ হলো এবছরে গঙ্গাসাগর মেলা ২০২৬। সাগরতট কে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ঝাঁটা হাতে নামলেন মেলার দায়িত্বে থাকা একাধিক মন্ত্রী,সরকারি আধিকারিকরা। মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, স্নেহাশিষ চক্রবর্তী, বঙ্কিম হাজরা,সুজিত বোস,বেচারাম মান্না এবং জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ,কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বহু বিশিষ্টরা।
“শুদ্ধিকরণ প্রতিবার,গঙ্গাসাগরের অঙ্গীকার,’’ এই স্লোগানকে সামনে রেখে যে গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছিল তা সঠিক ভাবে পালন করা হয়েছে। সেই মতো মেলার শেষ বেলায় সাগর তটে ঝাড়ু হাতে মন্ত্রীদের অভিযান। যা দেখে খুশি উপস্থিত সকলে। তবে এই মন্ত্রীদের ঝাড়ু হাত দেখে কিছুটা অবাক  হলেন  অশোক মন্ডল নামে উপস্থিত একজন স্থানীয় বাসিন্দা। তিনি বলেন ,মেলায় এতদিন দেখেছি স্বেচ্ছাসেবকরা সাগরতট সাফাই করতে। আর এদিন সাফাই করলেন মন্ত্রীরা। পরিচ্ছন্নতা নিয়ে সবার আগে তা বোঝালেন তারা। এটা অবশ্যই ভালো দিক। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ শুক্রবার থেকে গঙ্গাসাগর সাফাই অভিযানের মধ্য দিয়ে সমস্ত তটকে পরিষ্কার করা হয় । পাশাপাশি ‘সমুদ্রতট পরিষ্কার রাখুন।আসুন পরিবেশ বান্ধব সমুদ্রতট গড়ে তুলি এভাবে সবার কাছে আবেদন জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ  অন্যান্য মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা।সেই সঙ্গে এবারের গঙ্গাসাগর মেলায় ৩০০০হাজার সৈকত প্রহরী যাঁরা দিন রাত অক্লান্ত কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *