
ফাইল ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতা বিধানসভার পুনঃনির্বাচনের আগে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের আবেদন করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর সেই আবেদনের রক্ষাকবচ পেয়ে ছিল তাঁর। তবে ভোটপর্ব মিটতেই মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল আদালতে। এদিন ১৮ই মে হাইকোর্টের যে অন্তবর্তী কালীন রক্ষাকবচ ছিল জাহাঙ্গীর খানের জন্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
২০১৯ সালের জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এই মামলায় রক্ষাকবচ নিয়েছিলেন ফলতার তৃণমূল নেতা। সেই রক্ষাকবচ বুধবার শেষ হচ্ছে। তার আগে মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা উঠে।
সকালে আইনজীবীরা কেউ না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। বুধবারের আগে যদি মামলাটির রক্ষাকবচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে জাহাঙ্গীরের গ্রেফতারিতে বাধা থাকছে না। সেই সাথে ফলতা বিধানসভার পুনঃনির্বাচনের আগে হাইকোর্টের আরও একটি রক্ষাকবচ নিয়েছিল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার সকালেই মামলাটির শুনানির জন্য ওঠে। রাজ্য পুলিশ রিপোর্ট জমা দেয়, বিচারপতি পার্থসারথি সেনের পর্যবেক্ষণে মামলাটিকে ভোটের জন্য অন্তর্ভুক্তি রক্ষাকবচ দেওয়া হয়েছিল তিনি এফ আই আর(FIR) খারিজ চেয়ে হাইকোর্টে আসেননি। এই অবস্থায় সেই রক্ষাকবচ বহাল থাকার কথা নয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী মামলা কারীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে। তাহলে কেন রক্ষাকবজ তুলে নেওয়া হবে না, জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত বলেন,ওই বিষয়ে জবাবের জন্য সময়ের প্রয়োজন ছিল। তারপর দুপুরে আবার এই মামলাটি শুনানি শুরু হয়। সেখানেই আদালতের এই নির্দেশ দেয়।

ADVT





