গভীর রাতে শামিমের বাড়িতে হানা দিল CID ও পুলিশ ! দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও মিলল না সাড়া,খোঁজ নেই বিধায়কের

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গভীর রাতে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পৌঁছে গেল সিআইডি ও পুলিশ। সূত্রের খবর বুধবার গভীর রাতে। ডায়মন্ড হারবার হিংসে বেরিয়া এলাকার মগরাহাট পশ্চিমের। বিধায়ক শামিম আহমেদের বাড়ির কাছে পৌঁছে যান তদন্তকারীরা। যদিও সেখানে বিধায়কের দেখা পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ডাকাডাকি করলেও  কেউ দরজা খোলেনি বলে সুত্রের খবর।গভীর রাতে পরপর পুলিশের গাড়ী এলাকায় ঢুকতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও তদন্তকারী দের তরফ থেকে এখনো পর্যন্ত কোনোভাবে সরকারি ভাবে সংবাদ মাধ্যমের কাছে কিছুই জানানো হয়নি।

তবে জানা গেছে, ডায়মন্ড হারবার এলাকায় ভয় দেখিয়ে হুমকি দিয়ে জোর করে বাজার মূল্যর থেকে কম দামে জমি দখলের অভিযোগ রয়েছে শামিমের বিরুদ্ধে। যদিও বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পুরো ঘটনাটাকে চক্রান্ত বলে তিনি দাবি করেছেন।

উল্লেখ্য , সম্প্রতি ডায়মন্ড হারবার সরিষা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের। এ বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধারের পর থেকেই রাজনৈতিক মহলের জোর চর্চা শুরু হয়েছে। তবে তিনি প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন শামিম আহমেদ। তাঁর পাল্টা দাবি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে তাকে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনায় ইতিমধ্যে ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মগরাহাট পশ্চিমের  বিধায়ক শামিম আহমেদ। পাশাপাশি সরিষার দলীয় কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন তিনি। সেই সঙ্গে গ্রেফতারি আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়েও কোলকাতা হাইকোর্টে পৃথক একটি মামলা করেছেন শামিম আহমেদ। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *