
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিউ টাউনে পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দপ্তরের রিভিউ মিটিং সোমবার অনুষ্ঠিত হয়।এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মৎস্য মন্ত্রী রাজিব রঞ্জন সিংহ।
এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান যে, রাজ্যের মৎস্যক্ষেত্রে উন্নয়ন আরও জোরদার হবে। এজন্য কেন্দ্রীয় সরকার নতুন করে তহবিল দিচ্ছে বলে তিনি জানান।পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, ৯ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার ।রাজ্যের মৎস্য উন্নয়নের ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করা হচ্ছে। এই যোজনার আওতায় রাজ্যের সমস্ত মৎস্যজীবীরাই আসবেন। এরপর শুভেন্দু অধিকারী বলেন ,মৎস্য সম্পদ যোজনায় রাজ্যকে ৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ।রাজ্যের মৎস্য উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় সুযোগ আসছে ।মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন কেন্দ্রীয় মৎস্য মন্ত্রী রাজীব রঞ্জন সিংহ রিভিউ মিটিং শেষে বলেন, ‘পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য কিছুই করেনি বিগত রাজ্য সরকার। এবার বাংলায় নতুন সরকার এসেছে, মৎস্যজীবীদের জন্য ভাবছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সুরক্ষায় বিশেষ ডিভাইস আনা হচ্ছে’।

ADVT

ADVT


ADVT

