
তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ১৯ শে নভেম্বর ২০২৬ বিশ্ব শৌচাগার দিবস। আর এই দিনটিকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। তবে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার মহকুমার ফলতা ব্লকের ফতেপুর তটিনি বিদ্যালয় সংলগ্ন মাঠে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ,এছাড়াও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী,ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডা এবং উচ্চপদস্থ আধিকারিকরা,স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) ডিরেক্টর, সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরাও।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
প্রশাসন সূত্রে জানা গেছে,গত ২রা অক্টোবর ২০১৪ থেকে রাজ্য সরকার ‘স্বচ্ছ ভারত মিশন’ কর্মসূচির আওতায় ৮৬,৮৮ ২৭৯ জন সুবিধাভোগীকে ব্যক্তিগত শৌচাগার নির্মাণের জন্য আর্থিক সহ তা প্রদান করেছে।পাশাপাশি যোগ্য সুবিধাভোগীদের ব্যক্তিগত শৌচাগার নির্মাণের উদ্দেশ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে।মূলত ১২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় শৌচাগার নির্মাণে। সুবিধাভোগীরা ৬ হাজার টাকার দুটি কিস্তির মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। এদিন যোগ্য বেশ কিছু বেনিফিশিয়ারিদের হাতে ব্যক্তিগত শৌচাগার নির্মাণের অনুমোদন পত্র প্রদান করেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তিনি এদিন জানান, চলতি বছরের ২০২৬- ২৭ বর্ষে এখনো পর্যন্ত ২ লক্ষ পারিবারিক শৌচাগার নির্মিত হয়েছে এবং ৪০ কোটি টাকারও বেশি অর্থ সরকারি সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে । সেইসাথে তিনি আরও জানান, রাজ্যের জুড়ে যোগ্য ও সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬০ কোটি টাকা প্রদান করা হবে। পাশাপাশি ২৫ হাজার জন সুবিধাভোগীর হাতে ব্যক্তিগত শৌচাগার নির্মাণের অনুমোদন পত্র তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট ভাবে জানিয়ে দেন,আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কেউ টাকা দাবি করলে সরাসরি থানায় অভিযোগ জানান। পাশাপাশি তার কড়া বার্তা- ‘কেউ টাকা দিয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির অনুমোদন বাতিল করা হবে’।

ADVT

ADVT

ADVT

ADVT

