
প্রতীকী ছবি——-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- খোদ কোলকাতায় আন্তর্জাতিক মাদকচক্র রমরমা কারবার! কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার তিন মহিলা সহ ১০ জন মাদককারবারি। উদ্ধার ৩৪ কেজি গাঁজা,৩৮৫ গ্রাম কোকেন, হাইড্রোফেনিক উইট,মুলত ব্যাঙ্কক থেকে আনা হতো মাদক দাবি গোয়েন্দাদের। বেশ কয়েকজন বিমান যাত্রীর উপর তীক্ষ্ণ নজর রেখেই কার্যত এই বড় সাফল্য বলে জানা গেছে। গ্রেপ্তারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে, মাদক বিক্রির ২২ লক্ষ টাকা।
মূলত যাদবপুর, বিজয়গড়ের মাদকচক্রের মূলঘাঁটি থেকে উদ্ধার মাদক। যাদবপুর থেকে পুলিশের জালে এই চক্রের পান্ডা তৌসিফ আহমেদ। এদিন কোলকাতা শহরের নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরে অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা।আর তাতেই মিলেছে বড় সাফল্য। কোলকাতা শহরে মাদকচক্রের রমরমা কারবার চলছে সে খবর আগে থেকে ছিল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্সের কাছে। সূত্রের খবর শুধু শহর কোলকাতায় নয় এর আশপাশেও মাদক সাপ্লাইচেনের মাধ্যমেই চলছিল এই কারবার। এদিন প্রথমে গ্রেফতার করা হয় তৌসিক আহমেদকে। তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয় বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণে গাঁজা, কোফেন উদ্ধারের পাশাপাশি টাকা উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের আরো বেশ কয়েকজনের বাড়িতে হানাদেয় তদন্তকারীরা।তদন্তকারী সূত্র খবর, মাদক ব্যাঙ্কক থেকে নিয়ে আসা হতো কোলকাতায়। তারপর তা কোলকাতা শহর ও আশপাশে ছড়িয়ে পড়তো। আর এই তৌসিফ আহমেদ এর নির্দেশে এই ৯জন কাজ করত। এরমধ্যে তিনজন মহিলা ছিল। কোথায় কোথায় ডেলিভারি দেওয়া হবে তা ঠিক করে দিত এই চক্রের পান্ডা তৌসিফ আহমেদ বলে জানতে পেরেছেন অভিজ্ঞ তদন্তকারীরা। তবে এই মুহুর্তে তদন্তকারীরা ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছেন বলে সূত্রের খবর।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
