
প্রতীকী ছবি———–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক- পাথর খাদানে ভয়াবহ ধস। ঘটনাস্থলে মৃত্যু হল ৫জন শ্রমিকের। ঘটনায় ৪জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকার একটি পাথর খাদানে।
শুক্রবার দুপুরে দিকে হঠৎই ধস নামে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে। জানা গেছে, ধস নামার সময় ৯ জন শ্রমিক খাদানে কর্মরত ছিলেন। সকলে চাপা পড়ে। ঘটনার সময় প্রচন্ড শব্দ শুনতে পেয়ে আশপাশের অন্যান্য খাদানের শ্রমিকরা ছুটে আসেন। এরপর একে একে পাথর খাদানে ধসের চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। জানা গেছে, উদ্ধার হওয়া ৯জন শ্রমিকের মধ্যে মৃত্যু ৫ জনের মৃত্যু হয়েছে। মাটি নরম থাকার কারণেই ধ্স নেমেছে বলে প্রাথমিক ভাবে স্থানীয়রা মনে করছেন।এঘটনায় বাকি ৪জন আহত শ্রমিককে উদ্ধার করে, রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। এদিকে ওই ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরই ধস নামা খাদানে যায় নলহাটি থানার পুলিশ। এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। ৫জনের মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন মহল থেকে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হতে উঠতে শুরু করেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
