যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু,ব্যাপক চাঞ্চল্য ক্যাম্পাসে  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিকে ঢোকার মুখে ইউনিয়ন রুম সংলগ্ন এলাকার পাশের ঝিলে   পড়ে গিয়েছিলেন ইংরেজি বিভাগের ওই ছাত্রী। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ক্যাম্পাস জুড়ে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। খবর জানার পরই আসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রশাসনিক কর্তারা
সূত্রের খবর। বিশ্ববিদ্যালয় ৪ নম্বর গেটের কাছে একটি শৌচালয় রয়েছে, ঠিক তার পাশে পুকুর।  ওই স্থানে থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার দেহ। তবে পুকুরে ডুবে মৃত্যু না অচৈতন্য অবস্থায়  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু তা এখনও স্পষ্ট হয়নি। তবে  ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।জানা গেছে,নিমতায় বাড়ি।বর্তমানে কোলকাতায় বেলঘড়িয়ায় থাকত ওই ছাত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে।সূত্রের খবর, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনুষ্ঠানটি হয়েছিল ‘ড্রামা ক্লাবে’র তরফে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান। অনেক রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অনুষ্ঠান চলছিল বলে দাবি।  বৃহস্পতিবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওই ছাত্রী দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। ইংরেজি বিভাগের ওই ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ফের আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে।সেই সঙ্গে  যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে আঙ্গুল উঠতে শুরু হয়েছে ।পাশাপাশি ছাত্রী মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই শুর হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।   ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *