ডায়মন্ড হারবারের হুগলি নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে নুরপুরের নতুন ফেরিঘাট,বন্ধ ফেরি পরিষেবা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ড হারবারের হুগলি নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে, নদীগর্ভে ধসে গেল নুরপুর এর নতুন ফেরিঘাট। মঙ্গলবার নুরপুর এর নতুন ফেরিঘাটের সামনে প্রায় ১০০ মিটারেরও বেশি রাস্তা প্রথমে দেখা যায় ফাটল। পরে রাত বাড়তেই পূর্ণিমার কোটালের প্রবল জলের তোড়ে একসময় ধসে যায় ফেরিঘাট  সংলগ্ন রাস্তা। গতকাল থেকেই আশঙ্কার প্রহর গুনছিলেন স্থানীয় বাসিন্দারা।
তবে ঘটনার খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ডায়মন্ড হারবার লোকসভার সংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ঘটনাস্থলে দ্রুত আসেন সেচ দপ্তর, পুর্ত দপ্তরের সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। সকালেই ঘটনাস্থলে পরিদর্শনে যান ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার ।নদী ভাঙ্গনের ফলে নুরপুর থেকে গেঁওখালি,গাদিয়াড়া  ফেরি পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে নুরপুরের জেটির কাছাকাছি এলাকায় হঠাৎ করে একটি বিদেশী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা মারে আর তারপর থেকেই ক্রমশ দূর্বল হতে শুরু করে বাঁধ।প্রথমে  ফাটল সামান্য দেখা দেয়। মঙ্গলবারই ফাটল ক্রমশ চওড়া হতে থাকে। রাতেই প্রবল জোয়ারে নদীগর্ভে চলে যায় সদ্য তৈরি হওয়া নুরপুর জেটি। আরো জানা গেছে, কয়েক বছর আগেই ফেরি চলাচলের সুবিধার্থে। এই নতুন জেটিটি  উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেটি মাধ্যমে পূর্বমেদিনীপুরের জেলার  গেঁওখালি ও হাওড়া জেলার গাদিয়াড়া এলাকার প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষজন খুব কম সময়ের মধ্যে ডায়মন্ডহারবার এবং  দক্ষিন ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি কোলকাতায় যাতাযাত পারত। কিন্তু এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ ফেরী চলাচল। এ বিষয়ে ডায়মন্ড হারবারে বিধায়ক পান্নালাল হালদার সংবাদ মাধ্যম কে জানান,মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জেটির  সামনের রাস্তা ধস নামে। আর বুধবার সকালে সম্পূর্ণরূপে ধসে পড়ে  জেটিঘাট সংলগ্ন রাস্তা। ডায়মণ্ড হারবারে লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ঘটানা স্থলে পৌঁছেছে, ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। তবে পুজোর আগে ফেরি চলাচল যাতে স্বাভাবিক রূপে ফিরে আসে সেজন্য বিকল্প ফেরিঘাটের জন্য আমরা ব্যবস্থা করছি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *