সুন্দরবনে ধৃত ১৯জন বাংলাদেশী মৎস্যজীবি  

রাজ্য

প্রতীকী ছবি—-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারতীয় জলসীমা অতিক্রম করে সুন্দরবনের জঙ্গলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়লো ১৯ জন বাংলাদেশী মৎস্যজীবী। জানা গেছে গত শুক্রবার গভীর রাতে ক্ষীরোদখালি এলাকা থেকে মাছ ধরা ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। টানা দুদিন টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার সীমন্ত রক্ষী বাহিনী, তাদেরকে  সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে  মামলা রজু  হয়েছে। আজ সোমবার তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে।
১৯ জন বাংলাদেশী মৎস্যজীবী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় জনসীমায় ঢুকে অবৈধ মাছ ধরেছিলেন বলে অভিযোগ। তাদেরকে দেখে সীমন্ত নিরাপত্তা বাহিনীর প্রথমে সন্দেহ হয় পরে তাদেরকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেন।   পরে রবিবার তাঁদেরকে সুন্দরবন  কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় মৎস্যজীবীদের দাবী- তাঁরা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করছিলেন বাংলাদেশি মৎস্য মৎস্যজীবীরা অনুপ্রবেশ করছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। শুধু অবৈধভাবে বন দপ্তরের কোন অনুভূতি ছাড়াই এমন ভাবে মাছ ধরার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। যদিও প্রশাসন আশ্বাস দিয়েছেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির যাতে না ঘটে তার জন্য সীমান্তে নজরদারি আরো জোরদার করা হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *