রাজ্যে কোভিড আক্রান্ত  চিকিৎসকের মৃত্যু

রাজ্য স্বাস্থ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চিকিৎসকের। নাম ডাক্তার সন্দীপ বাগ(৪৩)। জানা গেছে, কোরোনার সঙ্গে সঙ্গে নিমোনিয়াতে ও আক্রান্ত হয়েছিলেন তিনি। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে সুপার ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন কোভিভ ১৯ ভাইরাসের সংক্রমনের কারণে তাঁর শ্বাসনালীর নিচের অংশে সংক্রমণ হয়েছিল।
জানা গেছে , ডাক্তার সন্দীপ বাগের  গত দুদিন আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।

চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে জানান, তিনি অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোমে  আক্রান্ত। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একবার চন্ডীপুরে ও তমলুকে তাঁকে স্থিতিশীল করা হয়।
এ বিষয়ে এসএসকেম এর চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তার সন্দীপ বাগের ফুসফুস ও শ্বাসনালির নিচের অংশে গভীর সংক্রমণ ছিল। এর মধ্যে নিউমোনিয়াও ধরা পড়ে। এই সংক্রমণ থেকে শরীর জুড়ে তীব্র প্রদাহ জনিত প্রতিক্রিয়া শুরু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে, ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল  ইনফ্রাকশন অর্থাৎ হার্টের একটি বড় অংশের রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তাঁর।
চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া হলে ডাক্তার সন্দীপ বাগের ফুসফুস শক্ত হয়ে গিয়েছিল। এক্সরে-তে ফুসফুসের সাদা ছবি এসেছে। ফুসফুস দেখতে স্পঞ্জের মত। ফুসফুসের কোর্স গুলি ভর্তি থাকে হাওয়া দিয়ে। তাই স্বাভাবিক অবস্থায় ফুসফুসকে গ্যাস ভর্তি বেলুনের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু নিউমোনিয়া হলে ডাক্তার সন্দীপ বাগের ফুসফুস শক্ত হয়ে গিয়েছিল।। এক্সরে তে ফুসফুসের সাদা ছবি এসেছে। নিউমোনিয়ার সংক্রমণ ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। তা থেকে মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।
রাজ্যে পালাবদলের পর সম্প্রতি জেলা পরিদর্শনের বেরিয়ে ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় । সে সময় দিঘার জেলা হাসপাতাল সুপারের  ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। ডা: সন্দীপ বাগের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *