
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ- বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। আর তার জেরে কোলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোলকাতা সহ তার আশ পাশের এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। শহরে ২৪ ঘন্টায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
কোলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলে ও ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে।। হুগলি ও পূর্ব বর্ধমানের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে ওই দিন পুরুলিয়া কমলা সর্তকতা থাকবে।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপটি স্থল ভাগে প্রবেশ করার পর তার গতিপথ এর উপর নির্ভর করে করবে কোন জেলার বৃষ্টির পরিমাণ বেশি হবে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।






