নিম্নচাপ ও কোটালের জেরে চরম সতর্কতা, সাগরে প্রশাসনের তৎপরতায় কপিল মুনির আশ্রম সংলগ্ন সমুদ্র তট থেকে সরানো হচ্ছে পুণ্যার্থীদের

রাজ্য

রমেশ রায়,(সাগরদ্বীপ)বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জেরে উত্তাল হয়ে উঠেছে গঙ্গাসাগরের সমুদ্র। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সমুদ্রের উঁচু ঢেউ আছড়ে পড়ে প্রবল ধাক্কা দিচ্ছে নদীবাঁধে। এর জেরে নতুন করে কপিলমুনির আশ্রমের সামনে নদীবাঁধ ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে সাগর ব্লক প্রশাসন।

এদিন গঙ্গাসাগরের মন্দির সংলঘ্ন সমুদ্র বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থেকেই  সম্ভাব্য বিপদ এড়াতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে স্নান করতে নামা পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে সৈকত জুড়ে ইতিমধ্যে লাগাতার মাইকিং করে পুণ্যার্থী ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরদারি জারি থাকবে বলে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *