
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় জেলাগুলির পারফরম্যান্স সবথেকে এগিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই মেধা তালিকায় কোলকাতার কোনো পড়ুয়ার নাম নেই। সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ একাধিক জেলার ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত রেজাল্ট ।
এবারের মাধ্যমিক পরীক্ষার পরিসংখ্যান বলছে, মেধা তালিকা সব থেকে বেশি ছাত্রছাত্রী এসেছে উত্তর দিনাজপুরের এবং বাঁকুড়া জেলা থেকে এই দুই জেলা থেকে ১৪ জন করে স্থান পেয়েছে মেধা তালিকায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১ জন ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। জেলার বিভিন্ন স্কুলের এই সাফল্যের ফলে অভিজ্ঞ শিক্ষক মহল মনে করছেন, শহরের তুলনায় জেলার প্রত্যন্ত এলাকার পড়ুয়ার অনেক বেশি মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সঙ্গে কঠোর পরিশ্রম করছে পাশাপাশি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার গ্রামীণ এলাকায় পৌঁছে যাওয়ায় তারা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই সমৃদ্ধ হচ্ছে।
এবার হুগলি জেলা থেকে ৯জন মেধা তালিকায় স্থান পেয়েছে একই সঙ্গে পড়ুয়াদের সংখা রয়েছে পুরুলিয়া থেকেও বিশেষ করে পুরুলিয়ার মত। অনেকটাই পিছিয়ে থাকা জেলা থেকে এবার প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর সাফল্য অনেকেই অবাক করেছে। অভিজ্ঞ শিক্ষকমহল বলছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে শিক্ষার পরিকাঠামো অনেকটাই উন্নত হওয়ায় জেলার ছাত্রছাত্রীরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।
এদিকে কোচবিহার থেকে ৭ জন, বীরভূম থেকে ৬ জন স্থান পেয়েছে মেধা তালিকায়। পাশাপাশি মালদা থেকে ৫জন, নদীয়া, মুর্শিদাবাদ থেকে ৩জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায়। এছাড়াও পশ্চিম বর্ধমান ,জলপাইগুড়ি থেকে একজন করে পড়ুয়া এই মেধা তালিকায় আছে ।
বহুদিন ধরে কোলকাতার পড়ুয়ার নাম মেধা তালিকায় দেখা যেত কিন্তু এবারের সেই ছবিটা অনেকটাই যেন বদলে গিয়েছে।এ বিষয়ে অভিজ্ঞ শিক্ষকমহল বলছেন,প্রত্যন্ত গ্রামীন এলাকার দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যেতে হয়। তাদের অধ্যাবসায় প্রবণতা অনেক বেশি। সেই সাথে সংসারে যাবতীয় দায় দায়িত্বও সামলাতে হয়। সমস্ত ধরনের প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার প্রতি একবিন্দু তাদের আগ্রহ কমেনি ।অন্যদিকে কোলকাতার পড়ুয়াদের নাম মেধা তালিকা না থাকায় ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে শহরে শিক্ষা ব্যবস্থা নিয়ে ।তবে শিক্ষক মহলের একাংশ মনে করছিস মেধা তালিকা শিক্ষার একমাত্র মানদন্ড নয়। তবে জেলার ধারাবাহিক সাফল্য রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত।

ADVT





