শুরু হতে চলেছে বাঘশুমারি ! সুন্দরবন ভ্রমণের আগে জেনে নিন ঠিক কবে থেকে বন্ধ টাইগার রিজার্ভ !

রাজ্য

প্রতীকী ছবি —–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  টানা নিম্নচাপের গেরো কাটিয়ে অবশেষে শীতের আমেজ। আর শীত মানে ভ্রমন প্রিয় বাঙালির কোলকাতার খুব কাছাকাছি  গন্তব্য স্থান হল সুন্দরবন ভ্রমণ ।তবে ভ্রমণ প্রিয় বাঙালির জন্য একটু খারাপ খবর হল আগামী ১১ই এবং ১২ই ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের একাংশ। করা যাবে না, জলপথের ভ্রমণ। ওই দুইদিন কোন বোর্ড বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। কারন সম্প্রতি সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জানিয়েছে যে, আগামী ১১ এবং ১২ ই ডিসেম্বর সুন্দরবনে ব্যাঘ্রশুমারি প্রথম পর্যায়ের কাজ চলবে। আর সেই কারণেই পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি টাইগার রিজার্ভের নির্দেশিকা আরো জানানো হয়েছে। শুধু পর্যটক নয় ১১ই এবং ১২ই ডিসেম্বর সুন্দরবনের ভ্রমণের জন্য অনলাইন বুকিংও বন্ধ হয়ে যাবে।এই দুদিন সুন্দরবনের কোন পর্যটক প্রবেশ করা যাবে না।
প্রতি৪বছরেএই সময় বাঘের সংখ্যা নির্ধারণের জন্য সুন্দরবনের শুমারি চালানো হয়। জঙ্গলের ট্র্যাপ ক্যামেরা, বাঘের পায়ের ছাপ এবং অন্যান্য প্রাকৃতিক চিহ্ন বিশ্লেষণের মাধ্যমে বাঘ গণনার কাজ সম্পন্ন হয়। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ব্যাঘ্রসুমারির  প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের ট্র্যাক ক্যামেরার মাধ্যমে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে। আর সুমারি চলাকালীন পর্যটকদের যাতায়াত এবং শব্দ দূষণ এই কাজে বিঘ্ন ঘটাতে পারে। সেজন্য ওই দুইদিন পুরো জঙ্গল পর্যটক বিহীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল ডিরেক্টর জোন্স জাস্টিনস সংবাদমাধ্যমকে জানান, “সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্যই আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের।যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে।এবার বাঘের পরিসাংখ্যান অনেকটাই বাড়বে”।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *