দিল্লির বিস্ফোরণে সতর্ক লালবাজার, জরুরি বৈঠকে একাধিক নির্দেশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দিল্লি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে এখন শুধু  আতঙ্কের ছায়া। আর এমন পরিস্থিতে  তৎপরতা শুরু করল কোলকাতা পুলিশ। দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে কোলকাতা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও আপৎকালীন সতর্কতা জারি করতে লালবাজারের পুলিশের শীর্ষ অধিকারীদের নিয়ে জরুটি বৈঠক করেন নগর পাল। বৈঠকের পর শহরের প্রতিটি থানাকে বাড়তি সতর্কতার নির্দেশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক ছড়িছে সমগ্র দেশে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেক দূর পর্যন্ত তা অনুভূত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনার পরে দিল্লি পুলিশ তদন্তে নামে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায তিন দিনের জন্য লালকেল্লা বন্ধ রাখার ঘোষণা করা হয়। সেই সাথে ফরিদাবাদে বিষ্ফোরক উদ্ধার হাওয়ায় দুই ঘটনার মধ্যে সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ইতিমধ্যে এই ঘটনা কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রবল। কোলকাতাতেও বাড়তি শতর্কতা নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর,  লালবাজারে যে বৈঠক হয়ছে তাতে পুলিশ কমিশনার স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন। শহরের কাউকে অযথা ঘোরাঘুরি করতে দেখা গেলে বা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে নজরদারির অওতায় আনতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে নাকা চেকিং আরো জোরদার করতে হবে ।তবে এক জায়গায় স্থির না থেকে পয়েন্ট পরিবর্তন করে চেকিং চালাতে হবে। শহরের হোটেল, লজ, গেস্ট হাউস গুলিতে বহিরাগতদের  তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করতে হবে। কে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন এবং কতদিন থাকবেন তা নথিভুক্ত করতে হবে। মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড, রেলস্টেশন এবং বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, জনবহুল এলাকা এবং বাণিজ্য কেন্দ্রগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোন সন্দেহজনক বার্তা বা কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত পদক্ষেপ নিতে হবে।
কোলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আরপিএফ ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা আরো জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন গুলিতে যাত্রী প্রবেশের সময় ব্যাগ ও সামগ্রিক পরীক্ষার মাত্রাটা বাড়ানো হয়েছে। সেই সাথে সিসিটিভি ফুটেজ লাইফ মনিটরিং এ রাখা হয়েছে। এক্ষেত্রে শুধু শহরের ভিতরে নয় কোলকাতার ঢোকার সমস্ত প্রবেশপথেও নাকা তল্লাশি শুরু হয়েছে। দ্বিতীয় হুগলি ব্রিজ, টালা ব্রিজ, কোলকাতা হাওড়া সংযোগ সড়ক, যশোর রোড, বি টি রোড, ইএম বাইপাস, সাইনসিটি সংলগ্ন এলাকার সব জায়গাতেই চলছে পুলিশের তল্লাশি। মোটরবাইক, চার চাকা থেকে শুরু করে গণপরিবনেও চলছে তল্লাশি অভিযান। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কোথাও সন্দেহজনক বস্তু বা ব্যক্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। কোন অচেনা ব্যক্তি অপ্রয়োজনে এলাকায় ঘোরাফেরা করলে সতর্ক করুন। গুজবে কান দেবেন না আতঙ্ক ছড়াবেন না।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *