৫দিন নিখোঁজ থাকার পর খাল থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নরেন্দ্রপুরে !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর শেষমেষ খাল থেকে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা এলাকার দাস পাড়া এলাকায় ।মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)। খালেরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। এ পরই নরেন্দ্র থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে।এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
 পরিবার সূত্রে জানা গিয়েছে,গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। তারপরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও তিনি আর বাড়িতে ফেরেননি। বারবার ফোনে যোগাযোগ চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু ততবার শোনেন সুইচ অফ।তখনই পরিবারে বাড়ে থাকে উদ্বেগ আর উৎকন্ঠা।এরপরই নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সঞ্জিতের পরিবার। যদিও লিখিত অভিযোগের পরেই পুলিশ খোঁজখবর শুরু করে। ইতিমধ্যে বেশ কয়েকদিন কেটে যায় গেছে। শুক্রবার সকালে যুবকের বাড়িরকাছে  থেকে খালে তাঁর দেহ ভাসতে দেখে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেহ চিহ্নিত করেন। পুলিশ  দেহ উদ্ধার করে ময়নাতদন্তে  পাঠায়।
মৃতদেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। পাশাপাশি তাদের সন্দেহ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই যুবককে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে এ নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যের সঙ্গে। সেই সাথে স্থানীয়দের কাছ থেকেও জানার চেষ্টা চালাছে তদন্তকারীরা। বন্ধুদের সঙ্গে শত্রুতা নাকি স্থানীয়  কোন ঝামেলার জেরে এঘটনা ঘটেছে তা কটিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা। তবে তদন্তকারীরা মনে করছেন,  ময়না তদন্ত রিপোর্টেই মৃত্যুর আসল কারণ ঠিক জানা যাবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *