
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভাঙরের কালিকাপুরে স্ত্রীকে খুন করে খালে ফেলে দেবার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মিতার নাম মৌমিতা নস্কর(২১)। মৃতার পরিবারের অভিযোগ,গলা টিপে খুন করা হয়েছে ব। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে ওই যুবক। এরপর দেহ টেনে হিঁচড়ে খালে ফেলে দেওয়া হয়। ভাঙ্গরের ঘটকপুকুরের ঝাউতলা এলাকায় শুক্রবার ওই গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাই থানায় খবর দেয়। এরপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী দেবশিষ নস্করকে গ্রেপ্তার করেছে ।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত মৌমিতা নস্করের বাবার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।তাঁদের অভিযোগ শ্বশুরবাড়ি লোকজন এবং জামাই মিলে মৌমিতা কে খুন করেছে। দীর্ঘদিন ধরে মোটা অংকের পনের দাবি করছিল মৌমিতার শ্বশুর। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাপের বাড়ির লোকজন তা দিতেন পার ছিলেন না। এ বিষয় নিয়েই সাংসারিক অশান্তি চলছিল। প্রতিনিয়ত মারধরও করা হতো বলে অভিযোগ। এরমধ্যেই শুক্রবার পুলিশ তরুণীর বাপের বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধারের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে মৌমিতা নস্করের দেহ চিহ্নিত করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা না খুন। তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এলাকাবাসীদের দাবি ওই গৃহবধূকে খুন করা হয়েছে। তাদের বাড়িতে প্রতিদিনই অশান্তি হতো। তবে এই পুরো ঘটনাটাই তদন্ত শুরু চালাচ্ছে ভাঙ্গড় থানার পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
