
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে ট্রাক থেকে পাথর নামাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ওইশ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম লক্ষীকান্ত বের(৪২) সাগরদ্বীপের মন্দিরতলা খেয়াঘাটে বাসিন্দা ছিলেন।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৬মাস আগে দক্ষিণ ২৪ পরগনা সাগরদ্বীপ থেকে কাজের খোঁজে চেন্নাই পাড়ি দিয়েছিল লক্ষীকান্ত বেরা। চেন্নাইয়ে সে রাজমিস্ত্রির কাজ করতো। তবে অভাবে সংসারের একটু বাড়তি উপার্জনের আশায় অতিরিক্ত কাজ করতে গিয়ে গত মঙ্গলবার (২৮/১০/২০২৫)রাতে একটি পাথর বোঝাই ট্রাক থেকে পাথর নামাজে গিয়ে হল বিপত্তি।একটি পাথর গড়িয়ে এসে তাঁর উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারে পরিবার। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবার, পরিজন আত্মীয়-স্বজনরা। পাশাপাশি এখবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।আজই তাঁর কফিনবন্দী দেহ সাগরদ্বীপে তাঁর বাড়িতে পৌঁছায়।

ADVT

ADVT

ADVT

ADVT


খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
