সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলার সহ ৪তৃণমূল কর্মী

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোট পরবর্তী হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে।

এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এক বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কাউন্সিলর সহ গ্রেপ্তার ৪ তৃণমূল সক্রিয় কর্মী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তা প্রণব মন্ডলের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনার অভিযোগে রাজপুর সোনারপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার সহ ৪ তৃণমূলের  কর্মীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের  শনিবার বারুইপুরের আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মালঞ্চ এলাকার এই ঘটনাটি ঘটে। ঘটনায় ৭জনের নামে থানায় লিখিত সোনাপুর থানা লিখিত অভিযোগ দায়ের করা হয় এর মধ্যে রাজপুর সোনারপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার আরো তিনজন তৃণমূল কর্মী।
ধৃত ৪জনকেই শনিবার বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে কিনা সে বিষয় নিয়ে ধৃতদের হেফাজতে নেওয়ার পরই আরও কেউ জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা।এই ঘটনার পর এলাকায় জোরদার পুলিশ টহল চলছে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *