নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে গ্রেফতার আরও ২, আজই ধৃতদের বারুইপুর আদালতে পেশ- মৃতের সংখ্যা বেড়ে ২৫  

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নরেন্দ্রপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে আরও গতি বাড়াল পুলিশ। আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। এর ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এর আগে ডেকরেটার্স সংস্থা ওই গোডাউন  মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। আজই ধৃত দু’জনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে আজ প্রতিবাদ মিছিল ও থানায় ডেপুটেশনের কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ১১টায় ঢালাই ব্রিজে জমায়েত, সাড়ে বারোটার মধ্যে শুভেন্দু অধিকারীর পৌঁছনোর কথা। সেখান থেকে মিছিল করে কামালগাজি মোড় হয়ে থানায় ডেপুটেশন দেওয়া হবে। রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সময় যত এগোচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার সারাদিনে ধ্বংসস্তূপ সরানোর সময় উদ্ধার হয়েছে আরও চারটি দগ্ধ দেহ। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২১। উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করা কার্যত অসম্ভব। ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে ৩২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে ।
জানা গেছে, ২৫ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটি প্রায় পূর্ণাঙ্গ দেহ উদ্ধার সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে মোমো প্রস্তুতকারী সংস্থার কর্মী বলে অনুমান করা হলেও, নিশ্চিত পরিচয়ের জন্য সেই দেহও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বজনহারাদের কান্না আর শোকে এখনও ভারাক্রান্ত  সমগ্র এলাকা। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *