আবারও কালবৈশাখীর পূর্বাভাস, ৫জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-  ৫ জেলায় কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি বজ্রপাত এবং শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলকাতা এবং আশপাশের শহর এ ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।।
 বৃহস্পতিবারও কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুত, ঝড়ের আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে পারদের তাপমাত্রা কমবে। ফলে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিছুটা ঠান্ডা অনুভূত হবে। কোলকাতা এবং দক্ষিণ বঙ্গের শহরগুলোতেও বৃহস্পতিবার দু এক পশলা বৃষ্টি হতে পারে।  তবে শুক্রবার বিকেল থেকে ঝড়-বৃষ্টি তীব্রতা বাড়তে পারে। শনিবারও এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে রবিবার বিকেলের পর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।
আবহাওয়া দপ্তরে সতর্কতা অনুযায়ী, ঝড় বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকা। বড় গাছ বা খোলা স্থানে না যাওয়া নিরাপদ। বিদ্যুৎ সংযোগ, রাস্তার জমা জল এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে দূরে থাকা জরুরি। পাশাপাশি শিশু বৃদ্ধ এবং রোগীদের বাড়িতে নিরাপদে থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *