
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শুক্রবার রাত থেকেই কোলকাতা সহ পার্শ্ববর্তী দক্ষিণ ২৪ পরগনা,অন্যান্য জেলাগুলিতে চলছে বৃষ্টি । ঈদের সকালেও টিপটাপ বৃষ্টি হয় ।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যায় এবং রোদ উঠে । আবহাওয়া অফিসের পূর্বাভাস ঠিক কি বলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে ?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। আগামীকাল রবিবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে হালকা মাঝারি বৃষ্টি হবে। যেমন দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়,উত্তর২৪পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
তারপর থেকে ২৬ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকছে। শুষ্ক আবহাওয়া থাকবে। ২৮ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত মেঘা আকাশ এবং হালকা বৃষ্টির হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজ সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভাড়ি থেকে অতি ভারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা। এছাড়া দার্জিলিং ,কালিংপং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। ২৬ তারিখ পর্যন্ত বিখ্যাত হালকা বৃষ্টির সম্ভাবনা।
এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। কারণ হাওয়ার গতি ৪০ থেকে ৫০ এর মধ্যে ।মাঝেমধ্যে ৬০ হওয়ার ও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণ উত্তর পশ্চিম ভারত থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি পশ্চিমে ঝঞ্ঝা। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
